ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নানা রূপে তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। আসছে ভালোবাসা দিবসের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গেল দু’বছর এ অভিনেত্রী অভিনয়ে দারুণ মনোযোগী। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে নিয়মিত কাজ করছেন তিনি। একইসঙ্গে তার ওপর বেড়েছে নির্মাতাদের আস্থাও। ফলে সমসাময়িক অনেকের চেয়ে এগিয়ে আছেন তিনি। দর্শকের কাছেও প্রশংসিত হচ্ছেন নানা ধরনের চরিত্রে অভিনয় করে। গত বছরে ইউটিউবে তার অভিনীত কয়েকটি নাটকের ভিউ কোটিরও বেশি হয়েছে।

তবে দিন শেষে ভালো কাজের বিকল্প নেই বলে তিশা উপলব্ধি করেন। তার ভাষ্য, যে যত ভালো কাজ করবে তাকেই দর্শক মনে রাখবে। অভিনেত্রী হিসেবে আমিও চাই দর্শক কাজের মধ্য দিয়ে আমাকে মনে রাখুক। এদিকে অল্প সময়ে আমি দর্শকের যে ভালোবাসা পেয়েছি একজন অভিনেত্রী হিসেবে এটি অনেক বড় পাওয়া। দর্শক আমাকে পছন্দ করেন বলেই নির্মাতারাও আমার ওপর আস্থা রাখেন। এ ছাড়া আমিও সব সময় চেষ্টা করি আমার ভালোটুকু দেয়ার। আসছে ভালোবাসা দিবসে এ গ্ল্যামারকন্যাকে একাধিক নাটকে দেখা যাবে। উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো তাহসান খানের বিপরীতে ‘স্পর্শে তুমি’। এটি নির্মাণ করেছেন মাহিদুম মহিম। অপূর্বর বিপরীতে ‘অবুঝ দিনের গল্প-২’। এটির নির্মাতা শিহাব শাহিন। আফরান নিশোর বিপরীতে ‘সেই তো এলে তুমি’। এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ভালোবাসা দিবসের নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, বিশেষ দিবসগুলোর জন্য বেছে বেছে কাজ করছি। উৎসবের নাটকের প্রতি দর্শকের আগ্রহটা বেশি থাকে। এবার যে কাজগুলো করেছি তাতে দর্শক নতুনত্ব পাবেন। পাবেন নানা রূপের তিশাকেও। এদিকে আজ প্রকাশিত হচ্ছে তিশা অভিনীত একটি গানের মিউজিক ভিডিও। সংগীতশিল্পী তাহসান খান ও সুস্মিতা আনিসের গান ‘স্মৃতির ফানুস’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নানা রূপে তিশা

আপডেট টাইম : ০৯:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০