ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

যদি মুসলিম আক্রান্ত হয়, সবার আগে আমি প্রতিবাদ করবো: রজনীকান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুসলিমরা অকারণে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

পাশাপাশি যদি মুসলিম আক্রান্ত হয় তবে প্রতিবাদ সেখান থেকেই শুরু করবেন বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ভারতে দেশভাগের পর যে সব মুসলমান থেকে গিয়েছিলেন, কেউ কীভাবে তাদের সরাবে বলে প্রশ্ন করেছেন। এছাড়াও তিনি জোরগলায় বলেছেন ‘যদি মুসলিম আক্রান্ত হয়, আমি সবার আগে প্রতিবাদ করবো।’

সিএএ-র বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আবেদন করেছেন, ‘আগে পুরো বিষয়টা ভালো করে জেনে-বুঝে, প্রয়োজনে অধ্যাপকদের সঙ্গে আলোচনা করে নাও। তারপরে মনে হলে প্রতিবাদ করো।’

দক্ষিণী চলচ্চিত্রের ‘ঈশ্বর’খ্যাত এ তারকা ২০১৭ সালে রাজনীতিতে পদার্পণ করেন। তখনই তিনি জানান, ২০২১ সালে তিনি তামিলনাড়ু বিধানসভায় লড়তে চান।

এদিকে রজনীকান্ত তার চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলেও এর মধ্যে অংশ নিয়েছেন ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানে। এজন্য তিনি বেয়ার গ্রিলসের সঙ্গে ভারতের বন্দিপুরের জঙ্গলে দুই দিন ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যদি মুসলিম আক্রান্ত হয়, সবার আগে আমি প্রতিবাদ করবো: রজনীকান্ত

আপডেট টাইম : ০৯:২৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০