হাওর বার্তা ডেস্কঃ তরতরিয়ে গাছ বেয়ে উঠছেন সানি লিওন। গাছের ডাকে হেলান দিয়ে দিব্যি গল্পও জুড়িয়ে দিয়েছেন সহকর্মীদের সঙ্গে। এমন একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী নিজেই।
জি নিউজ জানায়, ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে সানি লিখেন, ‘ক্লাইম্বিং অ্যান্ড হ্যাংগিং অ্যারাউন্ড’।
সানির গাছে ওঠা দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা এক সহকর্মীর প্রশ্ন, ‘কী করছো?’ সানিও অবলীলায় উত্তর দিলেন ‘গাছে উঠছি’। গাছে উঠে যাওয়ার পর ডালে হেলান দিয়ে সানি বলেন, ‘এখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনও সমস্যা নেই।’
এত আত্মবিশ্বাসের সঙ্গে গাছে উঠে গেলেন সানি, ভিডিওটি দেখলে যে কেউ অবাকই হবেন। ফলে এটি ভাইরাল হতে দেরি করেনি। টুইটারে প্রায় ৩ লাখ ভক্ত ভিডিওটিতে রিয়েকশন দিয়েছে। এ নিয়ে কথা বলেছে প্রায় আড়াই হাজার জন।
Reporter Name 























