ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

গোপন মিশন নিয়ে খানবাড়িতে দীপা খন্দকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে ‘ভাইজান এলো রে’ ছবিতে তাকে নায়ক শাকিব খানের বড় বোনের চরিত্রে দেখা গিয়েছিল। এই অভিনেত্রী সম্প্রতি শুরু করেছেন নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং। নাম ‘খানবাড়ি বাড়াবাড়ি’। গত সপ্তাহে এটির শুটিং শুরু হয়েছে। নাটকটির পরিচালক সকাল আহমেদ।

‘খানবাড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে দীপা খন্দকার অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠুর শ্যালিকার চরিত্রে। নাম স্বপ্না। একটি মিশন পরিপূর্ণ করার লক্ষ্য নিয়ে দীপা অর্থাৎ স্বপ্না খানবাড়িতে আসেন। এতে তার সঙ্গে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাজল সুবর্ণ ও মিম চৌধুরী। তাদের দুজনের চরিত্রের নাম যথাক্রমে তমা ও জুঁই।

দীপা খন্দকার বলেন, ‘খানবাড়ির খান সাহেবকে বিয়ে করানোর লক্ষ্যে ওই বাড়িতে আমার আগমন ঘটে। এরপর নানা ধরনের মজার ঘটনা ঘটতে থাকে। গল্পটি খুব মজার। যে কারণে কাজ করেও ভীষণ ভালো লেগেছে। এই নাটকে আমার সঙ্গে যারা আছেন, তারা প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করার চেষ্টা করেছেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘নতুন হিসেবে মিম চৌধুরী ও কাজল সুবর্ণ খুব ভালো অভিনয় করেছে। আমরা সবাই মিলে প্রতিটি দৃশ্য উপভোগ করার চেষ্টা করেছি, যাতে কাজটি প্রাণবন্ত মনে হয়। আরেকটি কথা হলো, এর আগেও সকাল আহমেদের নির্দেশনায় অভিনয় করেছি। তিনি বেশ যতœ নিয়ে নাটক নির্মাণ করেন।’

কাজল সুবর্ণ বলেন, ‘নাটকে আমার চরিত্রটি নিয়ে ভেতরে ভেতরে কেমন যেন একটা টেনশন কাজ করছে। কারণ এবারই প্রথম আমি টম বয়ের চরিত্রে অভিনয় করেছি। টম বয়ের চরিত্রে আমি আফরান নিশো ভাইকে অসাধারণ অভিনয় করতে দেখেছি। তাই আমি নিজের ভেতর নিশো ভাইকে লালন করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’

‘খানবাড়ি বাড়াবাড়ি’ নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। পরিচালক সকাল আহমেদ জানান, প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় বৈশাখী টিভিতে প্রচার করা হবে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন প্রাণ রায়, পারসা ইভানা ও সামান্তা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গোপন মিশন নিয়ে খানবাড়িতে দীপা খন্দকার

আপডেট টাইম : ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০