ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আবার ব্যস্ত পরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন বছরে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তার অভিনীত এবং চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এদিকে সহীদ উন নবীর পরিচালনায় এবং বঙ্গবিডির প্রযোজনায় ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে সজলের বিপরীতে অভিনয় করছেন তিনি। পরীমনি বলেন, বেশ ভালো ভাবে কাজটি এগিয়ে যাচ্ছে। পুলিশের চরিত্রে দর্শকরা আমাকে এখানে দেখতে পাবেন। সিলেট ও এফডিসিতে মাঝে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। অন্যদিকে আরো কিছু সিনেমার কাজ নিয়ে কথা চলছে তার।
এরমধ্যে পরিচালক আবু রায়হান জুয়েল সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর কাজ সামনে শুরু করবেন। এ সিনেমাতে পরীমনির সঙ্গে সিয়ামের কাজ করার কথা রয়েছে। পরিচালক জুয়েল গতকাল বলেন, পরীমনির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি গল্পটি পছন্দ করেছেন। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে তৈরি হবে ছবিটি। উপন্যাস থেকে এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। সব ঠিক থাকলে আগামী ১০ই ফেব্রুয়ারি সকলকে ছবির কলাকুশলীর বিষয়ে জানাতে পারবো। ছবিতে পরীমনির বিপরীতে সিয়ামের কাজ করার কথা রয়েছে। সব ঠিক থাকলে এ সিনেমায় দেখা যাবে পরীমনি ও সিয়ামকে। আর ছবির শুটিং শুরু হবে আগামী ১৩ই মার্চ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আবার ব্যস্ত পরী

আপডেট টাইম : ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০