ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অন্য এক বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সবশেষ গত বছর কোরবানির ঈদে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি মুক্তির পর কিছুটা সময় ডুব দিয়েছিলেন এ নায়িকা। ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনের সংযোগে। তবে কিছুদিন পর ফিরেই ‘বীর’ ও ‘ক্যাসিনো’ নামের দু’টি সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এরমধ্যে ‘বীর’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন। বুবলী বলেন, এ ছবিটি নিয়ে আলাদা করে বলতে চাই। ‘বীর’ ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম এক সিনেমা হতে যাচ্ছে।

এ ছবিতে অন্য এক বুবলীকে দর্শকরা দেখতে পাবেন। সিনেমায় আমার গেটআপ ও লুকে পরিবর্তন রয়েছে। কিছু জায়গায় মেকআপ ছাড়া কাজ করেছি। একজন রাজনৈতিক ব্যক্তির আশ্রয়ে থাকা স্ট্রাগলিং মেয়ের চরিত্রে কাজ করেছি। ছবিটি চলতে মাসেই মুক্তি পাবে। আমি এটি নিয়ে বেশ আশাবাদী। এদিকে শুটিংয়ের পর অনেকদিন নতুন কাজে দেখা যাচ্ছে না বুবলীকে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ‘ক্যাসিনো’ নামে আরেকটি ছবির কাজ এরইমধ্যে শেষ করেছি। পরিচালনা করেছেন সৈকত নাসির। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন নিরব। বর্তমানে বিশ্রামে আছি, আমি একটু ঘরকুনো স্বভাবের। ছবি মুক্তির পর দর্শকদের রেসপন্স দেখার পর আবার কাজ শুরু করবো। নতুন কাজ করা নিয়ে তাড়াহুড়ো নেই আমার। উল্লেখ্য, এর আগে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ এবং ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিগুলো মুক্তি পায় বুবলীর। এসব ছবির মাধ্যমে দর্শকপ্রিয়তায় চলে আসেন তিনি। শাকিব খানের বিপরীতে ‘ক্রিমিনাল’ নামের একটি সিনেমাতেও সামনে দেখা যাবে তাকে। এ ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অন্য এক বুবলী

আপডেট টাইম : ১০:২৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০