ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আবারো নানির সঙ্গী সাই পল্লবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সাই পল্লবী ও নানি। ২০১৭ সালে ‘এমসিএ’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন তারা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল। এরপর দুই বছর কেটে গেলেও আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এদিকে গুঞ্জন উঠেছে, আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা।

ভারতীয় এক সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, আবারো জুটি বাঁধতে যাচ্ছেন নানি ও সাই পল্লবী। এ সিনেমা নানির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। এটি পরিচালনা করবেন ‘ট্যাক্সি ওয়ালা’ সিনেমা খ্যাত পরিচালক রাহুল। এখন সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য সাই পল্লবীকে গল্প শুনিয়েছেন। যদিও এখনো সম্মতি দেননি এই অভিনেত্রী।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। অন্যদিকে ‘ভি’ ও ‘টাক জগদিশ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নানি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আবারো নানির সঙ্গী সাই পল্লবী

আপডেট টাইম : ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০