ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আসছে ১৯ মার্চ মুক্তিযুদ্ধের নতুন সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধ এ দেশের শিল্প সাহিত্যকে বরাবরই প্রভাবিত করেছে। যুগে যুগে অনেক নাটক ও সিনেমাও তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। শ্রুতিমধুর হয়েছে অনেক গানও। সেইসব সৃষ্টি দর্শক-শ্রোতাদের যেমন বিনোদনের খোরাক যুগিয়েছে তেমনি দিয়েছে স্বাধীনতার ইতিহাসের নানা রকম শিক্ষাও।

এখন পর্যন্ত অসংখ্য মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মিত হয়েছে। যেখানে ‘ওরা ১১ জন’, ‘মেঘের অনেক রঙ’, ‘আগুনের পরশমণি’, ‘হাঙ্গর নদীর গ্রেনেড’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’, ‘গেরিলা’ ইত্যাদি ছবিগুলো নান্দনিক সংযোজন হয়ে আছে।

এবার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে ‘১৯ মার্চ’ নামের একটি সিনেমা। শাহনাজ পারভিনের রচনায় এই ছবিটি পরিচালনা করবেন তরুণ নাট্য নির্মাতা আজাদ আল মামুন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা রিজেন্সিতে সিনেমাটির নাম ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ক.ম মোজাম্মেল হক।

পরিচালক আজাদ আল মামুন জাগো নিউজকে বলেন, ‘নাম ঘোষণার মাধ্যমে আজ যাত্রা শুরু করলো ‘১৯ মার্চ’ সিনেমা। শিগগিরই কলাকুশলীদের চূড়ান্ত করে তাদের নাম প্রকাশ করা হবে। যতদ্রুত সম্ভব ছবির শুটিং শুরু করতে চাই।’

জানা গেছে, ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। গাজীপুরবাসীর সেই যুদ্ধ ও বীরত্বের গল্পই এখানে ফুটিয়ে তোলা হবে। সামগ্রিক মুক্তিযুদ্ধও এখানে উঠে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আসছে ১৯ মার্চ মুক্তিযুদ্ধের নতুন সিনেমা

আপডেট টাইম : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০