হাওর বার্তা ডেস্কঃ অনেকদিন পর টিভি দর্শকদের চমকে দিতে আসছেন ‘মনপুরা’খ্যাত নায়িকা ফারহানা মিলি। আজ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে তার অভিনীত টেলিছবি ‘প্রিয় মহাজন’। আর এতে প্রাণ রায়ের বিপরীতে দেখা যাবে তাকে। টেলিছবির গল্পে দেখা যাবে, বাবুল মহাজন সুদের ব্যবসা করেন। তারপরও তিনি গ্রামের সকল মানুষের প্রিয়। কারণ, বাবুল মহাজন শতকরা ৫-৭ পার্সেন্ট সুদে মানুষকে
টাকা দেন। আর এ কারণে অন্য মহাজনদের কাছে তিনি শত্রু। টেলিছবিতে বাবুল মহাজনের চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।
আর তার স্ত্রীর চরিত্রে আছেন মিলি। টেলিছবিতে বাবুল মহাজনের বিপক্ষে অবস্থান স্ত্রী মিলির। বিয়ের ৫ বছর হলেও
সন্তান না আসায় তিনি স্বামীর বিরুদ্ধে কাজ করছেন। স্বাধীন সাহার রচনায় টেলিছবি ‘প্রিয় মহাজন’ নির্মাণ করেছেন বর্ণ নাথ। প্রাণ রায় ও মিলি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
সংবাদ শিরোনাম
দর্শকদের চমকে দিতে অনেকদিন পর আসছেন ফারহানা মিলি
-
Reporter Name - আপডেট টাইম : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- ৩০১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























