ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মামুনুর রশিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার,অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। গতকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল পেটের ব্যথা চরম আকার ধারণ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগ পরীক্ষায় জন্য নিয়ে গেলে পেটে আলসার ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না বলেন, মামুন ভাইয়ের পেটে আলসার ধরা পড়েছে। প্রচন্ড পেট ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে এই রোগ ধরা পড়ে। সবকিছু টেস্ট করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।আরও কিছু রিপোর্ট বাকি রয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। নাট্যজন মামুনুর রশীদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তিনি টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকেও ভূষিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মামুনুর রশিদ

আপডেট টাইম : ১১:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০