ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অক্ষয় এবার ধুমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের আলোচিত সিক্যুয়েল সিনেমা ‘ধুম’। ইতোমধ্যেই এর তিনটি সিরিজ মুক্তি পেয়েছে। এবার চতুর্থ সিরিজ নিয়ে হাজির হতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। দর্শকদের মনে কৌতূহল- জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের পর এবার কে আসছেন এর ভিলেনের চরিত্রে?

ধুম ৪ সিক্যুয়েলের কথা শুরুর পর থেকেই এর ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর সিং, রণবীর কাপুর, শাহরুখ খান এমনকি সালমান খানের নাম উঠে এসেছিল। তবে এবার সেই ভিলেনের কোট পরতে চলেছেন কি অক্ষয় কুমার?

সোমবার এক ট্যুইটে বলিউড অ্যানালিসিস্ট অতুল মহন জানান, অক্ষয় কুমার এগিয়ে নিয়ে যাবেন ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিকে। খুব শিগগিরিই নাকি আনুষ্ঠানিক ঘোষণা হবে তার।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্ষয়ের অভিনয়নের বিষয়ে শোরগোল পড়ে যায়। তবে এ নিয়ে প্রযোজক সংস্থা এবং অভিনেতা কেউই মুখ খুলেনি। অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি।

খবর অনুযায়ী আন্ডার ওয়ার্ল্ড ডনের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে! এবং সেই চরিত্র আগের খলনায়কদের থেকেও দুরন্ত, ভয়ঙ্কর। এতে অভিষেক বচ্চন আর উদয় চোপড়া থাকবেন না।

যদিও পুরো ব্যাপারটাই বেমালুম অস্বীকার করেছে যশরাজ ফিল্মস। তাদের দাবি, এ ধরনের কোনো কথাই হয়নি কারোর সঙ্গে। এমনকি ধুম ৪ নিয়ে কোনো ভাবনা-চিন্তাই নেই প্রযোজনা সংস্থার মাথায়। সম্পূর্ণটাই রটনা এবং ভিত্তিহীন।
প্রযোজনা সংস্থা আরও জানায়, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে অবশ্যই তার আনুষ্ঠানিক ঘোষণা হবে। তাই সংস্থার থেকে কোনো খবর না নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়ানো একেবারেই অর্থহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অক্ষয় এবার ধুমে

আপডেট টাইম : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০