ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ক্যাসিনোর পর তিতুমীর নিরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বুবলীকে নিয়ে ‘ক্যাসিনো’ ছবিটি দিয়ে এরই ভেতরে বেশ আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়ক নিরব। তবে এ বছরের ছবির তালিকা আরো সমৃদ্ধ করতেই দারুণ কিছু গল্প দেখে ছবিতে সাইন করছেন তিনি। সেই তালিকার অন্যতম কাজ হিসেবে চুক্তিবদ্ধ হলেন ‘তিতুমীর’ ছবিতে। ডায়েল রহমানের পরিচালনায় ফরায়েজী আন্দোলন নিয়ে বিশাল প্রেক্ষাপটের এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নিরব।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমার কাছে ছবিতে নিজের চরিত্রের গুরুত্বটা অনেক বেশি তাত্পর্য বহন করে। কারণ ক্যারিয়ারের বয়স বেড়েছে। তাই এ বছর এমন কোনো চলচ্চিত্র করতে চাই না যে ছবিতে আমার চরিত্র গুরুত্বপূর্ণ না। না হলে একাধিক ছবিতে সাইন করে ছবি সংখ্যা বাড়াতেই পারি। কিন্তু আমি তা চাইছি না। সেই হিসেবে তিতুমীর ছবিটি আমার জন্য দারুণ একটি ব্যাপার হবে। ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বড় ক্যানভাসেই ছবিটির কথা ভাবা হচ্ছে। আশা করছি মার্চে ছবিটির শুটিং শুরু করতে পারবো।’

ছবিটির চিত্রনাট্য লিখেছেন প্রদীপ কুমার বসাক ও আব্দুল্লাহ জহির বাবু। তবে ছবিতে নিরবের বিপরীতে কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া এরই ভেতরে কলকাতার একটি প্রডাকশন হাউজও ছবিটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে দুই বাংলার তারকাদের নিয়েও ছবিটি শুরু হতে পারে বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ক্যাসিনোর পর তিতুমীর নিরব

আপডেট টাইম : ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০