ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে মিথিলার নাটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন সংসার জীবন নিয়ে আলোচনা-সমালোচনা ছাপিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন মিথিলা। যদিও চাকরি করার কারণে অফিসবিষয়ক কাজকর্মের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অভিনয়ে ফিরতে পারছেন না তিনি।

তবে বিশেষ দিবস উপলক্ষে ঠিকই দেখা যায় এ অভিনেত্রীকে। আসছে ভালোবাসা দিবসেও একটি নাটকে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘প্রাইসলেস’।

এটি রচনা করেছেন জাফরিন সাদিয়া ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এ নাটকের গল্প ভীষণ ভালো লেগেছে এবং আমার চরিত্রটিও বেশ ইন্টারেস্টিং। নাটকে আমাকে ত্রিশ বছর আগে ও পরের দুটি বয়সের চরিত্রে উপস্থাপন করা হয়েছে। দুটি চরিত্রে আমাকে অনেক মনোযোগ দিয়েই অভিনয় করতে হয়েছে।

এ নাটকে আমার ছোট বোন মিশৈরীও অভিনয় করেছে। সব মিলিয়ে নাটকটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে বলে আশা করছি।’ আগামী ভালোবাসা দিবসে নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে এ অভিনেত্রী জানিয়েছেন।

কিছুদিন আগে মিথিলা কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। নতুন জীবন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালোই চলছে। তেমন কোনো পার্থক্য নেই। এখনও তো আমরা দু’জন দু’জায়গাতে আছি। যে যার কাজ নিয়ে ব্যস্ত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে মিথিলার নাটক

আপডেট টাইম : ০৮:২৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০