ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আবার ও তাহসান ও নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকে জুটি একসঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তাহসান ও নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকের জুটি হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই। বিশেষ দিবসের নাটকে তাদের অভিনয় রসায়ন দেখা যায় নিয়মিত।

আবারও তারা একসঙ্গে একটি খণ্ড নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘বেঁচে থাকার গান’। শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। নাটকে তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। তারা দুজন এবং তাদের একমাত্র সন্তানকে নিয়েই নাটকের গল্প তৈরি করা হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘তিশার সঙ্গে এর আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেগুলো দর্শকপ্রিয় হয়েছিল। এবারের নাটকের গল্পও সুন্দর। আশা করছি এ নাটকটিও দর্শকের ভালো লাগবে।’ তিশা বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যেই অভিনয় করা যায়।

এ নাটকে আমাদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। আমার বিশ্বাস, নাটকের গল্প দর্শকের ভালো লাগবে।’ নাটকটি আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। অন্যদিকে প্রথমবার একজন চিত্র প্রযোজক হিসেবে কাজ করছেন নুসরাত ইমরোজ তিশা।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এ ছবির নাম ‘নো ল্যান্ডস ম্যান’। এ ছবির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন তাহসান। এছাড়া তার গান নিয়ে সম্প্রতি একটি ভিডিও তৈরি হয়েছে। তবে তিশা আপাতত নাটকের অভিনয়েই ব্যস্ত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আবার ও তাহসান ও নুসরাত ইমরোজ তিশা টিভি নাটকে জুটি একসঙ্গে

আপডেট টাইম : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০