ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অদল-বদল জুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সংগীতশিল্পী ইমরান সাধারণত নিজের মিউজিক ভিডিওতে নিজেই নায়ক সাজেন। সঙ্গে থাকেন জনপ্রিয় মডেল-অভিনেত্রীরা। এটা একক গানের ক্ষেত্রে। দ্বৈত গান হলে সেই অপশন কমে আসে। নায়ক ইমরানের সঙ্গে তখন নায়িকার চরিত্রে সাধারণত পাওয়া যায় তার সহশিল্পীকেই। কিন্তু এবার সেই নিয়ম ব্রেক করেছেন ইমরান-পূজা।

ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে সিএমভি’র ব্যানারে সম্প্রতি প্রস্তুত হলো তাদের বিশেষ গানচিত্র ‘তুমি শুধু আমার’। যেখানে গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন দুজনেই। তবে জুটি বেঁধে নয়! সম্ভবত এবারই প্রথম দুই কণ্ঠশিল্পী এক গানচিত্রে থেকেও জোট বেঁধেছেন অন্য কারও সঙ্গে!

ইমরান জানান, গল্পনির্ভর বিশেষ এই রোমান্টিক গানে তিনি অভিনয় করেছেন মডেল নীলের সঙ্গে। অন্যদিকে কণ্ঠশিল্পী পূজাকে পাওয়া যাবে অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে! এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

ভিকি বললেন, ‘ইমরান-পূজা দুজনেই নিজেদের কাজের প্রতি সব সময় সিরিয়াস থাকেন। আমি নিজেও একই ধাঁচের মানুষ। আমরা আসলে মানুষকে নতুন নতুন গল্প শোনাতে চাই। সেটা হোক গানে, হোক দৃশ্যে। এবারও তাই হলো। সাধারণত যেমনটা হয়, ঠিক তার উল্টোটা করলাম। জুটি অদল-বদল করে নিলাম! আশা করছি ভালো কিছু হবে।’

ইমরান-পূজার গাওয়া এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এক্সক্লুসিভ এই ভিডিওটি প্রকাশ পাচ্ছে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘অনেক দিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হচ্ছে। গানটির ভিডিওতে চমক আছে। বিশ্বাস, মুগ্ধ হবে সবাই।’

এদিকে পূজা বলেন, ‘অনেক দিন পর মনের মতো একটি গান করেছি। ভিডিওটি করেছি বেশ মজা করে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অদল-বদল জুটি

আপডেট টাইম : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০