ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নিজেকে ভিন্নভাবে সাজাচ্ছেন পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পূজা চেরি অভিনীত এ পর্যন্ত ‘নূরজাহান’, ‘পোড়ামন টু’, ‘দহন’, ‘প্রেম আমার টু’ নামে চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলতি বছর নিজেকে ভিন্নভাবে সাজাচ্ছেন এ অভিনেত্রী। বছর শুরুতেই নতুন ছবির কাজ শুরু করেছেন। তার এবারের ছবির নাম ‘সাইকো’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। বর্তমানে শুটিংয়ে দেশের বাইরে আছেন পূজা চেরি। তিনি মুঠোফোনে বলেন, গত ১১ই জানুয়ারি থেকে ‘সাইকো’ সিনেমার কাজ শুরু হয়েছে। ঢাকা, চট্টগ্রামে শুটিং শেষে এবার দেশের বাইরে গানের কাজে এসেছি।
এ সিনেমায় রোমান্টিক গানের বাইরেও বিশেষ একটি গানে আমাকে দর্শকরা দেখতে পাবেন। বলতে গেলে টানা পুরো মাসই সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করবো। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘সাইকো’ সিনেমায় শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন এ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন রোশান। বর্তমানে ছবির পরিচালক অনন্য মামুন, পূজা চেরিসহ রোশানও দেশের বাইরে আছেন। এদিকে পূজা চেরি অভিনীত ‘জ্বীন’ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এ ছবিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন পূজা। এটি চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিজেকে ভিন্নভাবে সাজাচ্ছেন পূজা

আপডেট টাইম : ১২:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০