ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রকাশ পেল ‘পরাণ রিফাত-মিন্নি-নয়ন বণ্ডের ঘটনা অবলম্বনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রকাশ পেল ‘পরাণ’ সিনেমাটির টিজার। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানকে নিয়ে নির্মিত সিনেমাটির টিজারেই দেখা মিলেছে চমক। প্রকাশের পরপরই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শাহজাহান সৌরভের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) টিজার প্রকাশের পরই এটি নিয়ে আলোচনা শুরু হয়। শুরুতেই জানানো হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘পরাণ’। তবে কোন ঘটনা বা কার ঘটনা তা বলা হয়নি।

কিন্তু টিজার প্রকাশের পর অনেকেই ধরণা করছেন দেশের আলোচিত বরগুনার রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে ‘পরাণ’ নির্মিত হয়েছে। তবে এ বিষয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা মুখ খুলছেন না।

পরিচালকের দাবি, রিফাত-মিন্নির ঘটনা নিয়ে ‘পরাণ’ নির্মিত নয়। মূল রহস্য সিনেমাটি দেখলেই দর্শক জানতে পারবেন।

‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস।

জানা যায়, ময়মনসিংহে টানা ৩১ দিন ‘পরাণ’র শুটিং হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে এটি। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজের। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের প্রশংসা পান। তার দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ মুক্তি পায় গত বছর।

এদিকে, মিমকে সর্বশেষ ‘সাপলুডু’ এবং ইয়াশকে তার দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র মধ্য দিয়ে বড় পর্দায় দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রকাশ পেল ‘পরাণ রিফাত-মিন্নি-নয়ন বণ্ডের ঘটনা অবলম্বনে

আপডেট টাইম : ১২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০