ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-পপি চরফ্যাশনে মঞ্চে নাচবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে বেশ কিছু ছবিতে দেখা গেছে পপিকে। ‘দুজন দুজনার’, ‘হীরা চুনি পান্না’, ‘বস্তির রানী সুরিয়া’ উল্লেখযোগ্য। এরপর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে এই দুই তারকাকে আর একসঙ্গে দেখা যায়নি।

তবে সেই বিরতি কাটিয়ে আবারও একসঙ্গে দেখা যাবে পপি-শাকিবকে। তবে চলচ্চিত্রে নয়, আসছে ১ ফেব্রুয়ারী বরিশালের ভোলার চরফ্যাশনে একটি প্রোগ্রামে দুজন পারফর্ম করবেন নিশ্চিত করেছেন চিত্রনায়িকা পপি।

পপি বলেন, আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে। সেগুলোর সঙ্গে পারফর্ম করবো আমরা। অনেকদিন পর একসঙ্গে কোনো কাজে অংশ নিচ্ছি। আশা করি অভিজ্ঞতা ভালো হবে।

পপি জানান, চরফ্যাশনের একটি ঐতিহ্যবাহী স্কুলের অনুষ্ঠান এটি। এখানে তার সঙ্গে শাকিবকে নাচতে দেখা যাবে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে।

এদিকে শোনা যাচ্ছে শিগগিরই আবারও সিনেমায় জুটি বাঁধতে চলেছেন পপি ও শাকিব খান। এ বিষয়ে জানতে চাইলে পপি বলেন, ‘বেশ কিছু সিনেমায় আলোচনা হচ্ছে আমাদের নিয়ে। আমার ও শাকিব জুটির সব সিনেমাই হিট। সেদিক থেকে আবারও ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিব-পপি চরফ্যাশনে মঞ্চে নাচবেন

আপডেট টাইম : ১১:৩৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০