ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এ বছরের বাংলা ছবির শুটিং মাঝামাঝি বিদ্যা বালানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয়বারের মতো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হলেও জীবনের প্রথম ছবিটা করেছিলেন বাংলাতে। বাংলার প্রতি ভালোবাসা ও টান রয়েছে বিদ্যার। বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা অনেকবারই বলেছেন বিদ্যা।

তিনি রবীন্দ্রনাথের কবিতা ও গান পছন্দ করেন ভীষণ। পরিচালক প্রদীপ সরকারের ছবি ‘পরিণীতা’ বিদ্যাকে বলিউডে এনে দেয় নতুন পরিচিতি। তার পর আর তাকে পেছনে তাকাতে হয়নি। আর তাই আবারও বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বিদ্যা। ছবিটি পরিচালনা করবেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়।

শৈবাল-লীনার এই ছবির গল্প একেবারে সাম্প্রতিক। অনেক মেয়েই নিজের কিংবা পরিবারের পছন্দে বিদেশে চাকরি করেন- এমন পাত্রকে বিয়ে করেন। বিয়ের পর বিদেশে গিয়ে তারা অনেক সময় নিপীড়ন ও অত্যাচারিত হন। এ ধরনের একটি গল্প ছবিতে ফুটিয়ে তোলা হবে। সব ঠিক থাকলে এ বছরের মাঝামাঝি বা শেষের দিকে শুরু হবে ছবির শুটিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এ বছরের বাংলা ছবির শুটিং মাঝামাঝি বিদ্যা বালানের

আপডেট টাইম : ০১:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০