ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ এবং শুরু কাজলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ সকাল আহমেদ পরিচালিত বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘শান্তিপুরীতে অশান্তি’ প্রচার শেষ হবে আজ। আজ রাত আটটায় ১৭৯ পর্ব প্রচারের মধ্যদিয়েই শেষ হবে নাটকটি। এই ধারাবাহিকের শেষপ্রান্তে এসে কাজল সুবর্ণ অভিনীত মালিহা চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। মালিহা চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তার বিপরীতে এই সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনয় করেন। যে কারণে তার সঙ্গে অভিনয় করতে গিয়ে নিজেকেও বেশ সচেতন এবং মনোযোগী থাকতে হয়েছে কাজল সুবর্ণকে। ‘শান্তিপুরীতে অশান্তি’ নাটকটি শেষ হলেও আবার একই সময়ে একই চ্যানেলে আগামী ৪ঠা ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হতে যাচ্ছে একই পরিচালকের নতুন ধারাবাহিক নাটক ‘খানবাড়ি বাড়াবাড়ি’। এই ধারাবাহিকে জুঁই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন কাজল কাজল সুবর্ণ, এটা পরিচালকের ভাষ্য।

শুধু তাই নয়, নাটকটিতে সহশিল্পী হিসেবে যারা আছেন তারাও কাজলের অভিনয়ের বেশ প্রশংসা করেছেন। কারণ নাটকে তার চরিত্রটি একেবারেই ব্যতিক্রমী। পরিচালকের বিশ্বাস ‘খান বাড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের কাছে সাড়া ফেলবে। কারণ এটি একটি কমেডি ঘরানার নাটক। রচনা করেছেন ইউসুফ আলী খোকন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে কাজল সুবর্ণ বলেন, ধন্যবাদ সকাল ভাইকে আমাকে এত চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য। নিঃসন্দেহে সকাল ভাই একজন মেধাবী পরিচালক। তিনি জুঁই চরিত্রটি আমাকে বুঝে শুনে এবং আমার উপর আস্থা রেখেই দিয়েছেন। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেষ এবং শুরু কাজলের

আপডেট টাইম : ০১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০