ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মাঝে দুইদিনের জন্য ঢাকায় আসবো নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত কয়েকটি সিনেমা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দারুণ ব্যবসা সফলতাও পায়। বর্তমানে ঢাকার পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্টেজ শোগুলোতেও নিয়মিত ডাক পাচ্ছেন। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন কামরুজ্জামান মিলু

চলচ্চিত্রে অভিনয়ের বাইরে এরমধ্যে পশ্চিমবঙ্গে স্টেজ শোতে পারফর্ম করেছেন। শোটি নিয়ে কিছু বলুন ?
গত ২৭শে জানুয়ারি ভারতের বর্ধমানে একটি শো ছিল আমার। শোটি খুব ভালো হয়েছে।
সকলে বেশ উপভোগ করেছে। আমি আধঘন্টা শোতে একাই পারফর্ম করেছিলাম।

নাচের পাশাপাশি শোতে নিজের অভিনীত সিনেমার গান গেয়েছেন কি ?
হুম। ঠিক ধরেছেন। দর্শকদের অনুরোধে আমার অভিনীত ‘আশিকী’, ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার গানসহ বেশ কয়েকটি জনপ্রিয় গান স্টেজে করেছি। আসছে ৩, ৭ ও ৯ই ফেব্রুয়ারি ভারতের বেশ কয়েকটি জায়গায় শোতে অংশ নিব। মাঝে দুইদিনের জন্য ঢাকায় আসবো। শোতে পারফর্ম করতে গিয়ে দেখলাম পশ্চিমবঙ্গের মানুষ সত্যিই আমাকে খুব পছন্দ করে।

আপনার অভিনয়ে কলকাতার সিনেমা ‘ভয়’ এর খবর কি ?
সিনেমাটির অল্প কাজ বাকি আছে। এ ছবির গল্প থ্রিলার ঘরানার। বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবার নিয়ে চিন্তার কারণে মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে সেটাই এ ছবির প্রেক্ষাপট। ছবিটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। এতে আমার বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের তারকা নায়ক অঙ্কুশ হাজরা।

বাংলাদেশে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার খবর কি ?
এটি নিয়ে আলাদা করে বলতে হবে। কারণ এতে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমাদের ট্রেনিং করানোর পর শুটিংয়ে নেয়া হয়েছে। ডিসেম্বর ২০ তারিখ থেকে সুন্দরবনে এ সিনেমার কাজ শুরু হয়। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। সেখানেই এর শুটিং হয়েছে। র‌্যাবের দুঃসাহসিক অভিযানের ফলে এখন সুন্দরবন দস্যুশূন্য। এ বিষয়কে উপজীব্য করেই নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আমি একজন গবেষকের চরিত্রে অভিনয় করছি। এ ছবির প্রথম অংশের কাজ শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপন।

একই নির্মাতার ‘ঢাকা ২০৪০’ সিনেমায় অভিনয় করছেন। সেটির খবর কি ?
মূলত একই নির্মাতার দুই সিনেমায় কাজ করলে একটি সুবিধা আছে। তা হচ্ছে শিডিউল মিলিয়ে কাজ করা যায়। ‘অপারেশন সুন্দরবন’- এর আগে ‘ঢাকা ২০৪০’ সিনেমার কাজ করেছিলাম। এ সিনেমাটিও পরিচালনা করছেন দীপংকর দীপন। এতে আমার সহশিল্পী হিসেবে পেয়েছি নুসরাত ইমরোজ তিশা আপা ও বাপ্পি চৌধুরীকে। এ ছবির কাহিনী একটি সময়কে ঘিরে। ভিন্ন ধরনের একটি সিনেমা। সামনে এর বাকি কাজ শুরু হবে।
‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলোতে দর্শকরা আপনাকে ভিন্ন

চরিত্রে পেয়েছেন। চলতি বছরে সিনেমা নিয়ে পরিকল্পনা কি ?
ঢালিউড কিংখ্যাত তারকা শাকিব খানের সঙ্গে প্রথমবার ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছি আমি। ছবিটি সামনে মুক্তি পাবে। শামিম আহমেদ রনির পরিচালনায় এ ছবিটি বেশ বড় বাজেটের। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে। এদিকে ইফতেখার চৌধুরীর একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবির শুটিং শিডিউল নিয়েও কথা হচ্ছে। সব ঠিক থাকলে চলতি বছরে বেশ ভালো কিছু সিনেমা দর্শকদের উপহার দেয়ার ইচ্ছে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাঝে দুইদিনের জন্য ঢাকায় আসবো নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ০১:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০