ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ছন্দার ‘আগুন পাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের শুরু থেকে সাহিত্যনির্ভর নাটকে কাজ করছেন গোলাম ফরিদা ছন্দা। তারই ধারাবাহিকতায় এ অভিনেত্রীকে এবার দেখা যাবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প থেকে নির্মাণাধীন একটি নাটকে। নির্মাতা পারভেজ আমিনের ‘আগুন পাখি’ ধারাবাহিকটি নির্মাণ হচ্ছে এই কথাসাহিত্যিকের গল্প অবলম্বনে। এ নাটকের একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ছন্দা। এরইমধ্যে ধারাবাহিকটির দুটি লটের শুটিং শেষ করেছেন বলে জানান তিনি। এটি নির্মাণ হচ্ছে দীপ্ত টিভির জন্য। ছন্দা বলেন, সাহিত্যনির্ভর নাটকে কাজ করার অনুভূতি অন্য রকম। এমন একজন সাহিত্যিকের গল্পে কাজ করতে পেরে আমি সত্যি আনন্দিত।

এদিকে এ অভিনেত্রী বিটিভির ‘আবর্তন’ শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন জাহিদুল করিম। ছোট পর্দার বাইরে চলচ্চিত্রেও কাজ করছেন বলে জানান ছন্দা। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ চলচ্চিত্রটি। এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন শিশুতোষ চলচ্চিত্র ‘মিঠুর একাত্তর যাত্রা’। সরকারি অনুদানের এই ছবির নির্মাতা জাহিদ শাওন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছন্দার ‘আগুন পাখি

আপডেট টাইম : ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০