ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শাহরুখ খানের যে ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে দেশপ্রেমের কবিতা আর শুভেচ্ছায় সয়লাব ইন্টারনেট। তার মধ্যে সবকিছুকে ছাপিয়ে উঠেছে বলিউড বাদশাখ্যাত শাহরুখ খানের একটি ভিডিও। তাতে তিনি বলেছেন, আমি একজন মুসলিম। আমার স্ত্রী হিন্দু। আমার সন্তানরা ইন্ডিয়ান। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শাহরুখ খানের এই ভিডিও ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

সম্প্রতি বেশ কিছু শোতে অংশ নিয়েছেন শাহরুখ খান এবং ধর্ম নিয়ে কথা বলেছেন। সেসব বক্তব্যের একটি ক্লিপ শেয়ার হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। এতে তিনি বলেছেন, আমাদের মধ্যে হিন্দু-মুসলিমের কোনো তফাৎ নেই।

আমার স্ত্রী একজন হিন্দু। আমি একজন মুসলিম। আমার সন্তানরা ইন্ডিয়ান। তারা যখন স্কুলে গিয়েছিল, তখন আমাদেরকে ধর্মের পরিচয় বিষয়ক একটি শূন্যস্থান পূরণ করতে হয়েছে। আমার কন্যা আমাকে প্রশ্ন করলো- ‘আমাদের ধর্ম কি?’। আমি লিখলাম, আমরা ভারতীয়। আমাদের আর কোনো ধর্ম নেই। তা থাকাও উচিত নয়।

এতে আরো বলা হয়, শাহরুখ খানের সন্তানরা বর্তমানে পড়াশোনা করছে বিদেশে। অদূর ভবিষ্যতে তারাও বলিউডে পা রাখার পরিকল্পনা করছে। কর্মক্ষেত্রে শাহরুখ খানকে সর্বশেষ দেখা যায় আনন্দ এল রাই-এর ‘জিরো’ ছবিতে। তবে এই ছবিটি বক্স অফিস হিট করতে ব্যর্থ হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এই ছবি। তারপর নতুন কোনো ছবির ঘোষণা দেন নি বলিউড বাদশা। অন্যদিকে তিনি আরেক অভিনেতা অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’ ছবির প্রযোজনা করছেন। এ ছবিটির কাজ শুরু হয়েছে দিল্লিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শাহরুখ খানের যে ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০৮:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০