ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ফারিয়ার একাধিক চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ সময়ের বিরতি নিয়ে ফের ছোট পর্দায় মনোযোগী হয়েছেন গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। মালয়েশিয়ায় পড়াশোনা শেষ করে দেশে চলে এসেছেন মাস কয়েক হলো। আর দেশে ফিরেই নতুন সব কাজে সরব হয়েছেন। বিশেষ করে নতুন বছরে একাধিক চমক নিয়ে হাজির ফারিয়া। এরইমধ্যে দীপ্ত টিভির ‘ভালোবাসার আলো আঁধার’ ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন তিনি। এ নাটকে একজন ডিবি অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। এরইমধ্যে নাটকটিতে তার অভিনয় প্রশংসিতও হচ্ছে। এ নাটকের বাইরে সম্প্রতি নতুন একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন ফারিয়া।

নাটকটির নাম ‘ছাপ্পড় ফাইরা দিছে’। হামেদ হাসান নোমানের রচনায় এটি পরিচালনা করেছেন শুভ্র খান। সমপ্রতি রাজধানীর বেশকিছু লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি। এ নাটকে ফারিয়ার নায়ক জাহিদ হাসান। অন্যদিকে সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন ‘কাশ্মীরি প্রেমিকা’ শিরোনামের আরেকটি খণ্ড নাটকের। মাহতাব হোসেনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ। এ নাটকে মনোজ কুমারের বিপরীতে দেখা যাবে ফারিয়া শাহরিনকে। আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি। এর বাইরে আরো কিছু নাটকে কাজের কথাবার্তা চলছে ফারিয়ার। ব্যাটে বলে মিললে করে ফেলবেন। এ বিষয়ে এ অভিনেত্রী বলেন, প্রস্তাব তো অনেক পাই। তবে বেছে বেছে কাজ করতে আগ্রহী আমি। তাই একটু কম কাজ করছি। তারমধ্যে থেকেও বেশ কিছু কাজ করলাম যেগুলো আমার পক্ষ থেকে দর্শকদের জন্য চমক হিসেবে থাকবে। বিশেষ করে জাহিদ ভাইয়ের সঙ্গে ‘ছাপ্পড় ফাইরা দিছে’ নাটকটিতে কাজ করলাম। আমি নিজেও জাহিদ ভাইয়ের ভক্ত। কিন্তু এবার তার নায়িকা হয়ে গেলাম। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। তাছাড়া ‘কাশ্মীরি প্রেমিকা’ও একটি ভিন্নধর্মী গল্পের নাটক। আশা করছি এটিও ভালো লাগবে সবার। সামনে আশা করছি আরো কিছু ভালো নাটক উপহার দিতে পারবো দর্শকদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফারিয়ার একাধিক চমক

আপডেট টাইম : ০৮:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০