ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অন্য এক মাহিয়া মাহির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শোবিজে মডেল থেকে রূপালী পর্দার নায়িকা হয়েছেন অনেকেই। অল্প সময়ে প্রতিষ্ঠাও পেয়েছেন অনেক তারকা। চিত্রনায়িকা মাহিয়া মাহির ক্যারিয়ারের শুরুটা ছিল চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। অল্প সময়েই তিনি দারুণ জনপ্রিয়তা পান। তবে এবার একটি সিনেমার কাহিনীতে অন্য এক মাহিকে দেখা যাবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আসছে ফেব্রুয়ারির শুরুতে নতুন সিনেমা ‘স্বপ্নবাজী’র শুটিং শুরু করতে যাচ্ছি। এখানে আমার চরিত্রের নাম রাবা। এ সিনেমার কাহিনীতে আমি অন্য এক মাহিরূপে থাকছি।
আমাকে প্রথমে পর্দায় মডেল হিসেবে দর্শকরা দেখতে পাবেন। যেখানে দেখা যাবে, আমি শোবিজে স্ট্র্যাগল করা একটা মেয়ে। যে আস্তে আস্তে একটা সময় প্রতিষ্ঠিত নায়িকা হয়ে ওঠে। হয়ে যায় সুপারস্টার। এমন কাহিনীর সিনেমায় প্রথমবার কাজ করেত যাচ্ছি। আশা করি, ভিন্ন লুকে দর্শকরা আমাকে ‘স্বপ্নবাজী’ সিনেমায় দেখতে পাবেন। সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি। তিনি বলেন, মাহিকে নিয়ে দশদিন টানা শুটিং করবো। তিন নায়িকা থাকছে সিনেমায়। মাহি, জান্নাতুল ফেরদৌস পিয়া ও প্রিয়ন্তী উর্বি। সবার আলাদা আলাদা গল্প থাকবে এতে। তাই ধরে ধরে কাজটা ভালোভাবে করতে চাই। ছবির নায়ক হিসেবে অভিনয় করবেন সিয়াম আহমেদ। ‘স্বপ্নবাজী’ প্রযোজনা করছে পিএইচ এন্টারটেইনমেন্ট। এদিকে মাহি নতুন বছরে ভালো গল্পের সিনেমা ছাড়া কাজ করবেন না বলে জানিয়েছেন। সামনে নতুন আরেকটি সিনেমার কাজ শুরু হবে তার। এর আগে ‘অগ্নি’ ও ‘অগ্নি টু’ সিনেমায় মাহির অ্যাকশন দর্শকরা পর্দায় দেখেছেন। ছবিগুলো মুক্তির পর ব্যবসা সফলতাও পেয়েছিল। এবার ফের বড় পর্দায় তার অ্যাকশন লুক দর্শকরা দেখতে পাবেন। সমপ্রতি তিনি দর্শকপ্রিয় নির্মাতা ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। মাহি বলেন, এ সিনেমাটি নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না। অ্যাকশন ঘরনার এ সিনেমায় দ্বৈত চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। নতুন লুকের জন্য নিয়মিত জিমে সময় দিচ্ছেন মাহি। অন্যদিকে নতুন বছরের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় কিশোরগঞ্জে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শেষ করেছেন মাহি। এ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। এ ছবিটিও সামনে মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অন্য এক মাহিয়া মাহির

আপডেট টাইম : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০