ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

মক্কায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের মক্কায় হজ ও ওমরাহ পালনে যাওয়া মুসলমানদের সুবিধার্থে কাবা শরিফের আঙিনায় তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা।

জানা গেছে, নির্মাণাধীন একেকটি ছাতার নিচে অবস্থান করতে পারবে ২৫০০ মানুষ। আরবের তাপদাহ থেকে সুরক্ষা দিতেই এই ছাতাগুলো নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালেই এই ছাতা তৈরির সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

এক একটি ছাতার ওজন প্রায় ১৬ টন অর্থাৎ ১৬ হাজার কেজি। ৩০ মিটার উচ্চতায় স্থাপন করা হচ্ছে ছাতাগুলো। এক একটি ছাতা দৈর্ঘ্যে এবং প্রস্থে ৫৩ মিটার। অর্থাৎ এর পরিধি ২ হাজার ৮০৯ বর্গমিটার। সৌদি প্রশাসন সূত্রে জানা গেছে, জেনারেল প্রেসিডেন্সি টু হলি মস্ক নামের একটি কম্পানিকে এই ছাতা নির্মাণ কাজ দেওয়া হয়েছে। তবে এই ছাতা তৈরির প্রযুক্তিটি নেওয়া হয়েছে জাপান থেকে।

ওই এলাকায় মোট ৮টি ছাতা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ছাতার নিচে এক সঙ্গে বসে নামাজ পড়তে পারবেন প্রায় চার লাখ মানুষ। প্রতিটি ছাতার নিচে থাকছে বসার জায়গা। এমনকি ঘড়ি ও এইচ ডি স্ক্রিনও থাকছে ওই ছাতার তলায়। ওই ছাতাগুলো একসঙ্গে মেলে ধরলে ফুলের বাগানের মতো দৃষ্টি নন্দন লাগবে। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

মক্কায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা

আপডেট টাইম : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০