ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মেয়ে তারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের প্রথমবারের মতো শিশুতোষ ধারাবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। খুব শিগগির তাকে দেখা যাবে অনিমেষ আইচের ‘বোকাভূত’ শিরোনামের একটি শিশুতোষ ধারাবাহিক নাটকে।  একান্নবর্তি পরিবারের গল্প নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। এটিতে এ অভিনেতাকে দেখা যাবে সংসারের বড় ছেলের চরিত্রে। যার স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়ার। কিন্তু সেটি তার আর হয়ে ওঠা হয়নি শুধু সংসারের কারণে। এই আক্ষেপ সব সময় তিনি বয়ে বেড়ান। এটিতে আশনা হাবিব ভাবনাকে দেখা যাবে আজিজুল হাকিমের মেয়ের চরিত্রে।

ধারাবাহিকটি প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, এটিতে আমি আর ভাবনা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করছি। দারুণ একটি পারিবারিক গল্পের নাটক। এই সময়ে এসে এমন একটি পারিবারিক গল্পের নাটকে কাজ করতে পেরে ভালো লাগছে। পাশাপাশি শিশুদের বিষয়টিকে গল্পে প্রাধান্য দিচ্ছেন নির্মাতা। ভাবনা বলেন, হাকিম ভাইয়ের মেয়ের চরিত্রটি আমি উপভোগ করছি। অনেক দিন পর তার সঙ্গে অভিনয় করছি। সত্যি বলতে সিনিয়র শিল্পীদের সঙ্গে অভিনয় করলে বিভিন্ন বিষয় জানা যায় এবং শেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবা-মেয়ে তারা

আপডেট টাইম : ০৮:০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০