ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দীপিকার বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একের পরে এক বিতর্কে জড়িয়ে পড়ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ঐশী ঘোষের ওপরে হামলা হওয়ার পরে দেখা করতে গিয়েছিলেন দীপিকা পাডুকোন। সেখান থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না তার। এবার আইনি জটে জড়িয়ে পড়লেন দীপিকা। সমপ্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘ছপক’। এসিড হামলার শিকার লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে তৈরি এই ছবি। জানা গেছে, লক্ষ্মীর আইনজীবী অপর্ণা ভাট দীপিকার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। অপর্ণার দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীপিকা তাকে কোনো কৃতিত্ব দেননি।  সেই জন্যই দীপিকার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন।

যদিও দীপিকা এই বিষয়ে এখনো কিছু বলেননি। প্রসঙ্গত কিছুদিন আগে ‘ছপক’ এর প্রচার ঘিরেই আরো একটি বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা। টিকটক ভিডিওর মাধ্যমে এসিড আক্রান্ত মালতীর পুড়ে যাওয়া মুখের ছবি তুলে ধরার চ্যালেঞ্জ জানিয়েছেন দীপিকা। ‘ছপক’ ছবির প্রমোশন হিসেবেই এই চ্যালেঞ্জ দিয়েছেন অভিনেত্রী। কিন্তু নেটিজেনরা  মোটেই পছন্দ করেননি দীপিকার এই চ্যালেঞ্জ।
নেটিজেনদের দাবি, ছবির প্রচারের জন্য এসিড আক্রান্তের লুককে এভাবে ব্যবহার করা মোটেই  শোভনীয় না। দীপিকা সব সময়েই শক্তিশালী পদক্ষেপ নেন। তাই তার থেকে এমন একটি প্রচারের ধারণা আশা করা যায় না বলেই মনে করছেন দীপিকার ভক্তরা। যদিও একের পর এক বিতর্ক এ নায়িকাকে নিয়ে উঠলেও তা নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি তিনি। এবারো হয়েছে তাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দীপিকার বিরুদ্ধে অভিযোগ

আপডেট টাইম : ০৮:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০