ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ছবিতে দিলশাদ নাহার কনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন একটি ছবির গানে সম্প্রতি কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এ ছবির টাইটেল গানটি গেয়েছেন কনা। তার সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন বেলাল খান। শাহাবুদ্দিন মজুমদারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি। সম্প্রতি গানটিতে কণ্ঠধারণের কাজ শেষ হয়েছে। কনা বলেন, অনেক মিষ্টি একটি গান গাইলাম। গানটির কথা-সুর খুব মনে ধরেছে।

আমার বিশ্বাস এটি প্রকাশ হলে ভালো লাগবে সবার। এদিকে সাম্প্রতিক সময়ে ‘বীর’, ‘কাঠবিড়ালি’, ‘বিশ্বসুন্দরী’সহ বেশকিছু ছবিতে গান গেয়েছেন কনা। সামনে আরো কিছু সিনেমার গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। অন্যদিকে নিজের উদ্যোগে এরইমধ্যে একটি বিশেষ গান তৈরি করেছেন এ শিল্পী। এর সুর ও সংগীত করেছেন আকাশ সেন। খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিওসহ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন কনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন ছবিতে দিলশাদ নাহার কনা

আপডেট টাইম : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০