ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শাকিবের একাধিক বীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান কিছুদিন পরই ‘বীর’ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। বর্তমানে এ ছবির সম্পাদনার কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা হবে বলে জানা যায়। গুণী নির্মাতা কাজী হায়াত পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এ ছবির বাইরে শাকিব খান ইফতেখার চৌধুরীর ‘লন্ডন লাভ’সহ একাধিক নতুন সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছেন। এছাড়া, কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গেও তার কাজের কথা চলছে বলে জানা যায়। তবে এসব বিষয়ে এখনই কিছু বলতে চান না শাকিব খান। তিনি বলেন, নতুন বছরে একাধিক সিনেমা নিয়ে কথা চলছে আমার।

‘বীর’ সিনেমাটির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। সামনে ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে দর্শকরা নতুন এক শাকিবকে দেখতে পাবেন। এছাড়া চলতি বছরটা  তো সবে শুরু হলো। একাধিক সিনেমার প্রস্তাব এলেও আমি নতুন কাজগুলোর বিষয়ে কয়েকদিন পরই চূড়ান্ত খবর সকলকে জানাতে চাই। দর্শকদের চলতি বছর ভালো কনটেন্টের সিনেমা উপহার দেয়ার ইচ্ছে রয়েছে। এদিকে জানা যায়, শাকিব খান ‘বীর’ সিনেমায় তার চরিত্রের খাতিরে কিছুটা ওজন বাড়ালেও বর্তমানে তিনি ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করছেন। এসকে ফিল্মসের প্রযোজনায় শাকিবের পাশাপাশি ‘বীর’ সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন এমডি ইকবাল। অন্যদিকে, কলকাতায় শাকিব খানের যাত্রা শুরু হয় এসকে মুভিজের হাত ধরে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারী’, ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমাগুলোতে অভিনয় করেন শাকিব খান। সবশেষ ২০১৮ সালের ২১শে সেপ্টেম্বর জাজ ও  শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেন তিনি। এ ছবিগুলো বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে মুক্তির পর শাকিবের চাহিদা এপারের দর্শকের পাশাপাশি ওপার বাংলায়ও সমানতালে বাড়তে থাকে। মাঝে ওপার বাংলার সিনেমায় কাজ না করলেও ভারতের বেশকিছু শোতে পারফরমেন্স করেছেন ঢালিউড কিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শাকিবের একাধিক বীর

আপডেট টাইম : ১০:০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০