ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে ‘বয়ফ্রেন্ড’ একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন তাসনিয়া ফারিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ড শিরোনামের একটি নাটক নিয়ে ছোটপর্দায় হাজির হচ্ছেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিন। এর আগে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

বয়ফ্রেন্ড নাটকে তাসনিয়া ফারিনের সহ-শিল্পী হিসেবে থাকছেন মুশফিক আর ফারহান। সমকালীন তারুণ্যের ভালোবাসার গল্পের নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্ত এবং পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব। নাটকটি প্রযোজনা করেছেন তৌহিদুল ইসলাম তৌহিদ।

ফারিন বলেন, ‘এটি বেশ মজার নাটক। গল্পটিও সুন্দর। তারুণ্যের প্রেমের নানা চিত্র এখানে ফুটে উঠেছে। আছে সামাজিক বার্তাও। আমার তো কাজ করতে সবসময়ই ভালো লাগে। এই কাজটি করতে গিয়ে পুরো টিম খুব উপভোগ করেছি। আমার বিশ্বাস এই নাটকটি ভালো লাগবে দর্শকদের।

বাস্তবে বয়ফ্রেন্ড আছে কি-না? এমন প্রশ্নের জবাবে ফারিন বলেন, ‘প্রেম করছি না। আপাতত বিয়ে নিয়েও ভাবতে চাই না। আল্লাহতায়ালা যা লিখে রেখেছে তাই হবে। অভিনয়ে পরিণত হতে চাই। মনোযোগ দিয়ে অভিনয়টা করতে চাই।

হালের আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিন ছোটবেলা থেকে গান আর নাচের তালিম নিয়েছেন। ইচ্ছে ছিল বড় হয়ে গান নিয়ে কাজ করার। কিন্তু হয়েছেন মডেল-অভিনেত্রী। বেশকিছু বিজ্ঞাপন, নাটকে অভিনয় করে দর্শক হূদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে ‘বয়ফ্রেন্ড’ একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন তাসনিয়া ফারিন

আপডেট টাইম : ০৮:২৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০