ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ওজন কমিয়ে ফের কলকাতায় শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার নিজের প্রযোজনায় নির্মিত ‘বীর’ সিনেমার শুটিয়ের জন্য ওজন বাড়িয়েছিলেন। দুই দিনের প্যাচ ওয়ার্ক শুটিং ছাড়া এ সিনেমার বাকী কাজ শেষ। তাই আবারো নিজের ওজন কামাচ্ছেন শাকিব। শোনা যাচ্ছে শিগগিরই কলকাতার একটি ছবিতেও কাজ করতে যাচ্ছেন তিনি!

শাকিব খানের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, গেল ১ সপ্তাহ ধরে নিয়মিত জিমে যাচ্ছেন শাকিব। সেখানে ঘাম ঝরিয়ে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এছাড়া আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতার একটি প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিং করবেন। এছাড়া ‘বীর’ সিনেমার এডিটিংয়ের কাজ করবেন কলকাতায়।

সেই সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে কলকাতার সিনেমায় আবারো কাজ করতে যাচ্ছেন শাকিব খান;  এই খবর শোনা গেলেও অফিসিয়ালি কোনো মিটিং হয়নি। এবারই কলকাতার অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে মিটিংয়ে বসতে যাচ্ছেন শাকিব। মিটিং শেষ করে দেশে ফিরেই ঈদের সিনেমার কাজে হাত দিবেন তিনি।

এর আগে শাকিব খান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ‘নাকাব’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এরপর বেশ কয়েকবার এই প্রতিষ্ঠানের ছবি করার কথা শোনা গেলেও ছবিগুলো আর করেননি শাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ওজন কমিয়ে ফের কলকাতায় শাকিব খান

আপডেট টাইম : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০