ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নতুন বছরে সিরিজে জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। আগামী ২৯শে জানুয়ারি ‘স্টুপিড’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। ভিন্ন ধরনের একটি চরিত্রে এই সিরিজে তার উপস্থিতি থাকবে বলে জানান তিনি। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান ও রোমানা স্বর্ণা। এটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। সিরিজটি প্রচারে আসবে বিগ কি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। এদিকে টিভি ধারাবাহিকেও ব্যস্ত সময় পার করছেন ঊর্মিলা।

তার হাতে আছে আশরাফুজ্জামানের ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’, সকাল আহমেদের ‘শান্তিপুরের অশান্তি’, জাহিদ হাসানের ‘হুলস্থুল’ ও আল হাজেনের ‘ছায়াছবি’। টিভি নাটকের পাশাপাশি গেল বছরের শেষের দিকে একটি চলচ্চিত্রের কাজ শুরু করেন এ গ্ল্যামারকন্যা। এরইমধ্যে তিনি  শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এছাড়া দু’টি চলচ্চিত্রের বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। ঊর্মিলার ভাষ্য, টিভি নাটকের পাশাপাশি আমি এখন চলচ্চিত্রের দিকে মনোযোগ দিয়েছি। দু’টি চলচ্চিত্রের বিষয়ে আলোচনা হচ্ছে। সব কিছু চূড়ান্ত হলে ছবি দু’টি নিয়ে সবাইকে জানাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন বছরে সিরিজে জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী

আপডেট টাইম : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০