ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বেতারে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বেতার নাটক ও অনুষ্ঠানে অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারে তিনটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানের রেকর্ডিং করেছেন। তার অংশগ্রহণের মধ্য দিয়ে কিছুদিন বন্ধ থাকা ‘সিনে রঙ’ অনুষ্ঠানটি আবার প্রচারে আসছে। বেতারের উপ-পরিচালক মো. আমিন খানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি শনিবার বিকাল ৪টায় প্রচার হয়। এটি উপস্থাপনা করছেন মাজহারুল ইসলাম। এছাড়া হাফসা বেগমের প্রযোজনায় ‘ঘর সংসার এবং তনুজার প্রযোজনায় ‘প্রিয়মুখ’ নামের আরো দু’টি অনুষ্ঠানেও সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। পাশাপাশি বেতারের নাটকে অভিনয়ের জন্য এরইমধ্যে  তিনি অডিশনও দিয়েছেন। এতে উত্তীর্ণ হলে বেতার নাটকেও নিয়মিত শোনা যাবে অভিনেত্রীর কণ্ঠ।

এ প্রসঙ্গে রুনা খান বলেন, বেতারে কাজ করার বিষয়ে আমার আগ্রহ অনেকদিন থেকেই ছিল। কিন্তু নাটক ও সিনেমায় অভিনয়ের ব্যস্ততার কারণে সময় বের করতে পারছিলাম না। এবার সুযোগ হলো, তাই কাজ করেছি। শিগগিরই হয়তো নাটকেও অভিনয় করবো। প্রথমবারের কাজের অভিজ্ঞতা ভালো। আশা করছি অনুষ্ঠানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বেতারে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান

আপডেট টাইম : ০৪:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০