ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

মহেশকে ফেরালেন পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার অভিনেতা মহেশ বাবুর সঙ্গে ‘মহর্ষি’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন পূজা হেগড়ে। গত বছরের মাঝামাঝি সময় এ সিনেমা মুক্তি পায়। তারপর আর কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি এই জুটি।

এদিকে মহেশ বাবু তার প্রযোজনা প্রতিষ্ঠান জি. মহেশ বাবু এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটিতে পূজা হেগড়েকে চাচ্ছেন পরিচালক। এজন্য মহেশ বাবু পূজাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবে রাজি হননি এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘সাধারণত পূজা হেগড়ে দেড় থেকে দুই কোটি রুপি পারিশ্রমিক নেন। কিন্তু এই সিনেমার জন্য পূজা আড়াই কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। মহেশ বাবু এত পারিশ্রমিক দিতে রাজি হননি। অন্যদিকে চরিত্রটির জন্য মহেশ বাবু এখন বলিউডের পরিচিত কোনো মুখ খুঁজছেন।’

মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। মেজর সন্দীপ ভারতের জাতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যারের স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্য ছিলেন। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার সময় নিহত হন তিনি। এতে সন্দীপ চরিত্রে অভিনয় করবেন আদিবি। নাম ঠিক না হওয়া এ সিনেমা তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিত হবে। এটি পরিচালনা করবেন কিরান টিক্কা।

পূজা হেগড়ের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আলা ভাইকুন্তাপুরামলো’। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করছেন আল্লু অর্জুন। এছাড়াও অভিনয় করছেন—জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ।

সিনেমাটির আইটেম গানে দেখা যাবে দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালকে। ত্রিবিক্রিম শ্রীনিবাস পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ ও রাধা কৃষ্ণা। ২০২০ সালের ১৫ জানুয়ারি এটি মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

মহেশকে ফেরালেন পূজা

আপডেট টাইম : ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০