ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আবারও শাকিবের নায়িকা জাহারা মিতু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ  আগুন’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসা জাহারা মিতু। সেই সিনেমাটি এখনও নির্মাণাধীন। তবে সেই সিনেমা শেষ হওয়ার আগে আরও একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন শাকিব-মিতু। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এমন খবরই উড়ে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে।

খোঁজ নিয়ে জানা গেছে, নাম ঠিক না হওয়া ছবিটিতে শিগগিরই চুক্তিবদ্ধ হবেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে ‘আগুন’ সিনেমার পর এটি হবে শাকিব-মিতু জুটির দ্বিতীয় ইনিংস।

এই খবর সম্পর্কে নিশ্চিত হতে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ‘এখনই আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। শাকিব খানকে নিয়ে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। এ বিষয়ে তার সঙ্গে আলাপ হয়েছে। তিনি আগ্রহ প্রকাশ করেছেন গল্প ও চরিত্র পছন্দ হওয়াতে। তবে চূড়ান্ত কিছু এখনও হয়নি। মিতুর সঙ্গেও তাই। আলাপ হয়েছে মাত্র।’

‘চিত্রনাট্য তৈরির কাজ চলছে। দুই একদিনের মধ্যে এটি হাতে আসবে। সেটি নিয়ে নায়ক-নায়িকার সঙ্গে বসবো। ব্যাটে বলে মিললে ছবির নামসহ আনুষ্ঠানিক ঘোষণা তখনই দিতে চাই।’ এমনটাই জানান নির্মাতা

এই বিষয়ে জাহারা মিতু বলেন, ‘আমাকে প্রস্তাব দেয়া হয়েছে ছবিটির ব্যাপারে। এখনো চিত্রনাট্য হাতে পাইনি। সেরকম উল্লেখ করার মতো আলোচনাও কিছু হয়নি। তবে শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধার সুযোগ হলে সেটা অবশ্যই দারুণ কিছু হবে আমার জন্য। দেখা যাক কী হয়।’

জানা গেছে, ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। সুমন-শাকিব জুটির ‌‘ক্যাপ্টেন খান’ ছবির চিত্রনাট্যকারও ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আবারও শাকিবের নায়িকা জাহারা মিতু

আপডেট টাইম : ১০:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০