ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

দেহরক্ষীর আকস্মিক মৃত্যুতে মুষড়ে পড়েছেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক শাকিব খানের দেহরক্ষী হারুন অর রশিদ  মারা গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী ছিলেন হারুন অর রশিদ। সবসময় তিনি এ নায়কের নিরাপত্তায় নিয়োজিত থাকতেন। দেহরক্ষী হারুনের মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছেন শাকিব খান।

শাকিব বলেন, ‘হারুন ছিল আমার  কাছের মানুষ ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় হারুন সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। আমি তাকে আমার পরিবারের সদস্যই ভাবতাম। তার এত দ্রুত চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

শাকিবের  দেহরক্ষী হারুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাকিবের মেকআপ আর্টিস্ট সবুজ খান। তিনি বলেন, যতদূর জানি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন হারুন। চিকিৎসা চলছিল। এর পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হারুন ভাই মারা যান।

জানা যায়, হারুনের গ্রামের বাড়ি কুমিল্লাতে। সেখানে পারিবারিক  গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে। ঢাকা থেকে হারুনের মরদেহ কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

দেহরক্ষীর আকস্মিক মৃত্যুতে মুষড়ে পড়েছেন শাকিব

আপডেট টাইম : ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০