ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  ইংরেজী নববর্ষ বরণের উৎসব শেষ হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়। বলিউডেও লেগেছে সেই উৎসবের ছোঁয়া। ইন্সটাগ্রামে প্রত্যেকেই পুরনো বছর কেমন কেটেছে কিংবা একটা দশক কেমন গেল, সেসব পোস্ট করছেন। তবে বলিউড অভিনেত্রী সোনম কাপুর একটু আলাদা রকমের পোস্ট করেছেন। বর্ষবরণের আগে ভিডিও পোস্ট করলেন এ নায়িকা। আনন্দ আহুজার সঙ্গে বাইরে বেড়াতে গিয়েছেন তিনি। সেখান থেকেই পোস্ট করলেন সোনম। স্বামীর সঙ্গে গভীর চুম্বন নায়িকার।

ইনস্টাতে সেই ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।  ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সোনমের এই দশকটা যে দারুণ কেটেছে, সেকথাই লিখেছেন অভিনেত্রী। সোনম  পোস্টে লিখেছেন, আমার সোল মেট আনন্দ আহুজার সঙ্গে দেখা হয়েছে। আমাদের বিয়ে হয়েছে। আমরা ঘর বেঁধেছি। বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরইমধ্যে বোন রিয়া কাপুরের সঙ্গে জামা-কাপড়ের ব্র্যান্ড শুরু করেন সোনম। রিয়ার প্রোডাকশনে ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে কাজও করেছেন তিনি। তাই সোনম তার পোস্টে বলেছেন, বোনই সব থেকে ভালো পার্টনার। ২০১৮-তে বেশ আড়ম্বর করেই বিয়ে হয় সোনম ও আনন্দের। মুম্বইতে তাদের রিসেপশনে বসেছিল চাঁদের হাট। এছাড়া এই বছর ‘প্যাডম্যান’ ও ‘সঞ্জু’র মতো ছবিতে অভিনয় করেছেন সোনম। নতুন বছরেও তার কয়েকটি ভিন্নধর্র্মী ছবি মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০