ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

কল্লোলের নতুন সিনেমায় শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান। এ ছবিতে অভিনয়ের জন্য (২০১৭ সালের সেরা অভিনেতা) ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান ঢালিউডের কিং খান। চিরচেনা শাকিব খানকে ভিন্নরূপে হাজির কওে দর্শকের কাছে প্রশংসা পান নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। আবারো কল্লোলের পরিচালনায় নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ তারকা। আজ দুপুরে হাসিবুর রেজা কল্লোল মানবজমিনকে বলেন, আমার নতুন ছবির নাম ‘কবি’। আসছে মার্চে এ ছবির কাজ শুরু করবো। ছবির চিত্রনাট্য লিখছেন আসাদ জামান। এটি দেশপ্রেমের পাশাপাশি দ্রোহের গল্প।

শাকিবের এসকে ফিল্মসের প্রযোজনায় এ ছবিটি শাকিবের পাশাপাশি দেশীয় একজন প্রযোজক এ সিনেমাতে সহ-প্রযোজক হিসেবে কাজ করবেন। গানের রেকর্ডিং এর কাজ চলছে এখন। আশা করছি, মার্চে এ ছবির শুটিং শুরু করতে পারবো। শাকিব খান জানান, গল্পটি আমার খুব ভালো লেগেছে। এমন গল্পের সিনেমা করতে চাই আমি। দেশপ্রেমের বিষয়টি রয়েছে এ সিনেমায়। তবে এ ছবিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। তা জানতে দর্শকদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে বলেছেন তিনি। উল্লেখ্য, হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় প্রথম ছবি ‘অন্ধ নিরাঙ্গম’, আর দ্বিতীয় ছবি ‘সত্তা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

কল্লোলের নতুন সিনেমায় শাকিব খান

আপডেট টাইম : ০২:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০