ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সর্বাধিক ভোট পেয়ে রত্নার বিজয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ  চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন-বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হলেন চিত্রনায়িকা রত্না। একবছর মেয়াদি এ নির্বাচনে ৩৪৪ ভোট পেছেন তিনি। এতে সভাপতি অমিত হাসানসহ কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন-ওমর সানী, পপি, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খানসহ ১০ জন সদস্য।

রত্না বলেন, সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করায় সম্মানিত ফিল্ম ক্লাব মেম্বারদের অসংখ্য ধন্যবাদ। আমি এবং আমার পুরো প্যানেল আপনাদের ভোটে আজ নির্বাচিত। এ বিজয় আপনাদের। আপনাদের ভোটের মান যেন আমরা রক্ষা করতে পারি সেই দোয়া করবেন। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ আমাকে আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে এ বিজয় এনে দিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞ।’

সোমবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিএফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন সভাপতি ও ১০ জন সদস্যের জন্য ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এরমধ্যে ভোট পড়ে ৩৯৪ টি, বাতিল হয় ১৬ টি ভোট।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্র প্রযোজক মেহেদী হাসান সিদ্দিকী মনির।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা রত্না। চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। ২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। এরপর কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ক্যারিয়ারের এক যুগে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে তার অভিনীত ৪৮টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এছাড়া সত্যরঞ্জন রোমানের ‘পরাণ পাখি’ ও রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’ নামে দুটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

অভিনয়ের পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছেন রত্না। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।  এই প্রতিষ্ঠান থেকে ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন শাহিন-সুমন।সর্বশেষ ২০১৪ সালে এ সিনেমায় দেখা যায় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সর্বাধিক ভোট পেয়ে রত্নার বিজয়

আপডেট টাইম : ০৭:৪৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯