ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

বছর শেষে টয়ার মিউজিক ভিডিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বছর শেষে মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। কণ্ঠশিল্পী হাসান মুনের গাওয়া ‘হারিয়ে যেওনা তুমি’ শিরোনামে গানে মডেল হয়েছেন তিনি।

‘চোখ যখনি পড়ে তোর চোখে/ হারিয়ে যাই নিমেষে/ পালিয়ে যাস কেন দূরে জানি না/ তোর ছলাকলা ভালো লাগে/ দুষ্টো হাসির ফাঁকে/ হারিয়ে যেতে চাইছে যে এই মন’— এমন কথার এ গানের রচয়িতা ও সুরকার মৌসুম আহমেদ। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

রোমান্টিক ঘরানার এ গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে টয়ার বিপরীতে অভিনয় করেছেন হাসান মুন। এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ভিডিওটি।

২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন টয়া। শোবিজে পা রাখার পর একটি মুঠোফোনের বিজ্ঞাপনে কাজ করে সবার নজর কাড়েন। বেশ কিছু জনপ্রিয় নাটক, টেলিফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ ‘লোকাল বাস’ শিরোনামে একটি গানে মডেল হয়ে পুনরায় আলোচনায় আসেন টয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

বছর শেষে টয়ার মিউজিক ভিডিও

আপডেট টাইম : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯