ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

চিত্রনায়িকা পূর্ণিমা হজে যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ওমরাহ হজে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। তার দুটি সিনেমা রয়েছে নির্মাণাধীন। আপাতত হাতে কোনো কাজ না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।আগামীকাল সোমবার মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। বিষয়টি নিশ্চিত করে পূর্ণিমা বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো পবিত্রভূমি মক্কা-মদীনায় যাবো, ওমরাহ হজ পালন করবো। অবশেষে আল্লাহ রহমত করলেন, ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ঢাকা ছাড়বো। ৯ দিনের জন্য হবে এই সফর। সবার কাছে দোয়া চাই আমি।’

হজ থেকে ফিরে আর অভিনয় করবেন না পূর্ণিমা, এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এই প্রসঙ্গ উঠতে হেসে উড়িয়ে দিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা মিথ্যে খবর। বছরের শেষ জোকসও বলা যায়। অভিনয় আমার পেশা। ধর্ম পালন করাটা আমার দায়িত্ব।’

দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর রিয়াজ, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানদের মতো ইন্ডাস্ট্রির সেরা সব নায়কদের বিপরীতে কাজ করে সফল হয়েছেন।

তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘জামাই শ্বশুর’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘যোদ্ধা’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘শাস্তি’, ‘শোভা’ ইত্যাদি। ২০১০ সালে ‘ওরা আমাকে ভাল হতে দিল না‘ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি সেরা অভিনেত্রী হিসেবে।

বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। তারমধ্যে ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে তার নায়ক আরিফিন শুভ। দুটি ছবি আসছে বছরে মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

চিত্রনায়িকা পূর্ণিমা হজে যাচ্ছেন

আপডেট টাইম : ০৯:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯