ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

কারিনার আমির খানের সামনে অডিশন দিতে হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ অডিশন দিয়েই প্রথম সিনেমা শুরু করতে হয়েছে অনেক তারকাকে। শুধু তাই নয়, এরপর বিভিন্ন সিনেমাতেও অডিশন দিয়ে পর্দার সামনে দাঁড়াতে হয়েছে অনেককে। কিন্তু কারিনা কাপুরের বেলা ঘটলো ভিন্ন ঘটনা। কখনো অডিশনের মুখোমুখি হতে না হলেও ক্যারিয়ারে এই সময়ে এসে সিনেমার জন্য অডিশন দিতে হয়েছে তাকে। সম্প্রতি নতুন সিনেমা ‘লাল সিং চড্ডা’র জন্য প্রথমবার অডিশন দিলেন। এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘এটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। আমির খানের সামনে অডিশন দিতে হয়েছে। বেশ মজাদার ছিল বিষয়টি। তবে আমির খানের জন্য অডিশন দিতে রাজি হয়েছি।’

বিখ্যাত হলিউড সিনেমা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। পরিচালক অদ্বৈত চৌহানের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আমির খান।

তিনি আরো বলেন, ‘আমির খানের কারণেই এটি অবিশ্বাস্য। ভারত তার মতো সিনেম্যাটিক মনন আগে দেখেনি। এই প্রজন্মের এ রকম একজন আবেগপ্রবণ এবং প্রতিশ্রুতিবদ্ধ অভিনেতার সঙ্গে ফ্রেম ভাগ করে নেওয়া সম্মানের।’

কারিনা ১৯৮৯ সালে আমিরের ছবি ‘রাখ’ থেকে তার ক্যারিয়ারের প্রতি নজর রেখেছেন। নায়িকা এদিন আরো বলেন, ‘আমি আমিরের অনেক বড় ভক্ত। ও একমাত্র অভিনেতা। তার সঙ্গে থাকলে আমি অনেক সময় নার্ভাস হয়ে যাই। আমি যে তার সঙ্গে অভিনয় করছি এটি অনেক সময় মাথায় থাকে না। পর্দায় তাকে দেখে যেমনটা অনুভব হতো। বাস্তবেও তাই। মনে হয় তাকে আমি পর্দাতেই দেখছি। তবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার জন্য স্মরণীয়। এটি আমার জন্য ভাগ্যের। কারণ তাকে আমি সহশিল্পী হিসেবে যতটা মনে করি তার চেয়ে বেশি আমি তার ভক্ত।’

উল্লেখ্য, শিগগিরই কারিনার ছবি গুড নিউজ মুক্তি পেতে চলেছে। ছবিটিতে কারিনা ছাড়াও আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিলজিত্ দোসাঞ্জ, কিয়ারা আদভানিসহ অনেক তারকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

কারিনার আমির খানের সামনে অডিশন দিতে হয়েছে

আপডেট টাইম : ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯