ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আজ ইলিয়াস কাঞ্চনের শুভ জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের বৃহৎ সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ‘সড়ক যোদ্ধা’ ইলিয়াস কাঞ্চন এর ৬৩তম জন্মদিন। এরই মধ্যে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তরা। একসময় ঢাকাই সিনেমার বাদশা ছিলেন তিনি। এখনো সব কালের সেরা ছবি হয়ে আছে তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’। একই সঙ্গে তিনি রোমান্টিক, অ্যাকশন, কমেডিয়ান এবং পরিবারের সুবোধ বালক হিসেবে আবির্ভূত হয়েছেন।

কাঞ্চন ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তুলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

ইলিয়াস কাঞ্চন ২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নাম হাজি আব্দুল আলী, মাতার নাম সরুফা খাতুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আজ ইলিয়াস কাঞ্চনের শুভ জন্মদিন

আপডেট টাইম : ০৮:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯