ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

শবনম বুবলী বিয়ে নিয়ে মুখ খুললেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউড সেনসেশন শবনম বুবলীর ক্যারিয়ারে বৃহস্পতি চলছে। এ পর্যন্ত ১১টি ছবিতে অভিনয় করেছেন, যার বেশিরভাগই হিট হয়েছে। কোনো কোনো ছবি তো বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সবকটি ছবিতে বুবলীর নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান। এ নিয়ে অনেকে তাকে টিপ্পনিও কেটেছে। সিনেমাপাড়ায় বলাবলি হয় যে, শাকিবের কল্যাণেই বুবলী এত জনপ্রিয়।

তবে এসব সমালোচনা থোরাই গোনায় নেন বুবলী। শুরু থেকেই বলে আসছিলেন, ভালো গল্প পেলে অন্য নায়কের সঙ্গেও তার অভিনয় করতে আপত্তি নেই।

যেই কথা সেই কাজ। এবার প্রথমবারের মতো শাকিববৃত্ত থেকে বেরিয়ে এলেন এই সুদর্শনী। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিতে বুবলীর নায়ক নিরব। ছবির শুটিং প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। পাশাপাশি শুটিং করছেন শাকিব খানের বিপরীতে ‘বীর’ ছবিতে।

জনপ্রিয় এই নায়িকার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে বুবলী কবে বিয়ে করছেন সেটি এখন লাখ টাকার প্রশ্ন।

বিয়ে করছেন কবে, এমন প্রশ্নের জবাবে বুবলী গণমাধ্যমকে বলেন, আমার বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ে করতে হবে। তবে কবে করছি এখনই বলা যাচ্ছে না।

শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে বুবলী বলেন, আমাদের ইন্ডাস্ট্রি একটি আজব জায়গা। পর পর একসঙ্গে কাজ করলে প্রেমের সম্পর্ক, না করলে সম্পর্ক অবনতি। শাকিব খানের নতুন ছবিই তো এখনও ঘোষণা হয়নি। সুতরাং আগে থেকে বলব কীভাবে? তবে আমাদের চলচ্চিত্রে অনেক কিছুই শোনা যায়। বীর ছবিতে আমি থাকছি না, গত এক বছর ধরে এমন খবরও শুনেছি। কিন্তু সেই ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

শবনম বুবলী বিয়ে নিয়ে মুখ খুললেন

আপডেট টাইম : ০৭:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯