ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

তিন ধারাবাহিকে দেখা গেছে আশনা হাবীব ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। চলতি বছরে এ অভিনেত্রী অভিনয়ে বেশ সরব ছিলেন। একক নাটকের পাশাপাশি নিয়মিত ধারাবাহিক নাটকেও তাকে দেখা গেছে। তিন ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ অভিনেত্রীর চলতি বছর। ভাবনা অভিনীত তিনটি ধারাবাহিক বর্তমানে প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। ধারাবাহিকগুলো হলো নজরুল ইসলাম রাজুর ‘ঘুমন্ত শহরে’, এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’ ও অনিমেষ আইচের ‘জোসনাময়ী। তিনটি ধারাবাহিকেই এ অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে জানান। তার ভাষ্য, কাজের সংখ্যা আমার অনেকের চেয়ে কম। কিন্তু যখন যেটি করি সেটি মন থেকেই করি। গল্প ও চরিত্র সবকিছু যখন মনের মতো হয় সেই কাজটি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার প্রচার চলতি তিনটি ধারাবাহিক নায়িকা নির্ভর গল্পের। এখানে অভিনয় করার মতো বেশ সুযোগ আছে। এরমধ্যে ‘ঘুমন্ত শহরে’ ধারাবাহিকের রানু চরিত্রটি আমার কাছে অন্যরকম। অভিনয়ের বাইরে এ অভিনেত্রী লেখালেখি নিয়েও ব্যস্ত আছেন বলে জানান। আসছে বইমেলায় প্রকাশ হবে তার তৃতীয় উপন্যাস। গেল বইমেলায় ‘তারা’ শিরোনামে প্রকাশ হয় তার দ্বিতীয় উপন্যাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

তিন ধারাবাহিকে দেখা গেছে আশনা হাবীব ভাবনা

আপডেট টাইম : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯