ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

নতুন খবর জানালেন সালাহউদ্দিন লাভলু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটপর্দায় অভিনয় ও নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালাহউদ্দিন লাভলু। দীর্ঘ সময় চলচ্চিত্রে তার কোনো ব্যস্ততা নেই। প্রায় ১৩ বছর পর চলতি বছরে ‘সাপলুডু’ শিরোনামের একটি চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেন তিনি। এদিকে নতুন খবর হলো ২০২০ সালে তিনি আবার চলচ্চিত্র নির্মাণ করবেন। ‘মোল্লাবাড়ির বউ’খ্যাত এ নির্মাতা বলেন, আবারো চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছি। এরমধ্যে প্রাথমিক কিছু কাজ শেষ করেছি। সব ঠিক থাকলে নতুন বছরে ছবি নির্মাণে হাত দেবো। যেহেতু অনেক দিন পর ছবি নির্মাণ করবো তাই গল্পটাও সেভাবে ভাবছি।

দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশা যেন পূরণ করতে পারি। এদিকে এ অভিনেতা সম্প্রতি আসছে ঈদের জন্য দু’টি নাটকের শুটিং শেষ করেছেন। এরমধ্যে একটি সাত পর্বের ধারাবাহিক নাটক। অন্যটি খণ্ড নাটক। এটিতে তাকে দেখা যাবে জেলে সম্প্রদায়ের মহাজন চরিত্রে। প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করছেন তিনি। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ‘জায়গীর মাস্টার’ শিরোনামের একটি ধারাবাহিক। এছাড়া চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে তার পরিচালিত ‘প্রিয়দিন প্রিয় রাত’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

নতুন খবর জানালেন সালাহউদ্দিন লাভলু

আপডেট টাইম : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯