ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

চিত্রনায়ক মেহেদি এখন পেট্রল পাম্পের ব্যবসায় ব্যস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত-সমালোচিত চিত্রনায়ক মেহেদি। ‘পাগল মন’ ছবির মাধ্যমে অভিষেক হয় ঢাকাই চলচ্চিত্রে। ছবিটিও দেশের সফল চলচ্চিত্রের তালিকায় ঠাঁই করে নেয়। স্বর্ণময় অভিষিক্ত সেই ছেলেটি একসময় অশ্লীল চলচ্চিত্রের বিতর্কে জড়িয়ে পড়েন। বাংলা চলচ্চিত্রের সেই সময় সময়কে অন্ধকার যুগ বলা হয়। আর ‘অন্ধকার যুগ শেষ হবার সাথে সাথে ময়ূরী, মুনমুন, ঝুমকা, আলেকজান্ডার বো’র মতো হারিয়ে যান মেহেদি। আসলেই কী হারিয়ে গেছেন মেহেদি? সম্প্রতি এফডিসিতে এসেছিলেন চিত্রনায়ক মেহেদি। সেখানেই জানালেন মেহেদি এখন কী করছেন?

মেহেদীর বর্তমান বয়স ৫৩। একটা সময় দুর্দান্ত প্রতাপে বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা। প্রথম ছবির নায়িকা ছিল। মেহেদি বলেন, ‘আমরা কমার্শিয়াল ছবিগুলোতে অভিনয় করতাম। হ্যাঁ আমরা কিছুটা উত্তেজক দৃশ্যতে অভিনয় করেছি কিন্তু ব্যাপকভাবে ‘কাটপিস’ যুক্ত করে সেই সময়টাকে অশ্লীল যুগ বানানো হয়েছে। যারা এসব করতো তাদেরকে তো কেউ অভিযুক্ত করে না। আমরা অভিনয় করে চলে আসতাম, এরপর একটা গানের দৃশ্যে কিংবা কোনো রোমান্টিক দৃশ্যে সমন্বয় রেখে ‘কাটপিস’ জুড়ে দেওয়া হতো। আর এসবের দায়ও আমাদের ঘাড়ে চলে এসেছে।’

তিনি বলেন, ‘এটা আমাদের জানার কথা। তবে এটা জানি কাকরাইলে প্রকাশ্যে ১০ হাজার টাকা করে কাটপিস বিক্রি করা হতো। ছবির নির্মাতা, প্রযোজকরা সেসব কিনে স্কেচ টেপ দিয়ে সেলুলয়েডে যুক্ত করতেন। কাকরাইলে এই ঘটনা তো ওপেন সিক্রেট বিষয় ছিল। তবে আমি যখন বাংলা ফিল্মে একদম এসব ঢুকে পড়ছে। অনেক অভিনেতা ক্যামেরার সামনে সব করছে তখন আমি ফিল্ম ছেড়ে দেই। আমি ফিল্ম ছেড়ে দেওয়ার পর অনেক নামের নায়ক-নায়িকা এসেছেন যারা কাপড়ের ধার ধারতেন না।’

মেহেদি বিএ পাশ করেন ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। বনেদি পরিবারের ছেলে মেহেদিদের পুরান ঢাকায় ব্যবসা রয়েছে। রয়েছে মতিঝিলে পেট্রোল পাম্প। এসবের বাইরেও এই অভিনয় নিয়েই আগ্রহ তাঁর। বিয়ে করেছেন পুরান ঢাকার মেয়ে ফারজানাকে। স্ত্রী হাউজওয়াইফ। মেহেদি-ফারজানার ঘরে রয়েছে দুই সন্তান। ছেলে মাজহারুল হক মাহির বয়স ১০, মেয়ে মেহজাবিন হক ইশরাতের বয়স ৮। সংসার জীবনে মেহেদি সুখি বলেই জানালেন। চাইলেন সবার নিকট শুভ কামনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

চিত্রনায়ক মেহেদি এখন পেট্রল পাম্পের ব্যবসায় ব্যস্ত

আপডেট টাইম : ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯