ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

অশান্ত দিল্লিতে যেতে নারাজ দীপিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীবছর মুক্তি পেতে চলেছে বেশকিছু চমকপ্রদ ছবি। বছরের প্রথম থেকেই শুরু হবে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। ১০ জানুয়ারি মুক্তি পাবে দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপক’। পুরো টিম এখন সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত। তবে দিল্লিতে ছবির প্রচারণা না করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মেঘনা গুলজার ও অভিনয়শিল্পীরা। কারণটা অবশ্যই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ এবং কিছুটা থমথমে রাজনৈতিক পরিস্থিতি। এই মুহূর্তে দিল্লিতে ‘ছপক’ প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে বলে মনে করছেন দীপিকা ও মেঘনা।

দিল্লিতে ছপক-এর প্রচার না করা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘জামিয়া মিলিয়ার ঘটনার পর থেকে দিল্লির মানুষ আবেগতাড়িত হয়ে আছে। দিল্লির এই অস্থির পরিস্থিতিতে আমার মনে হয় ছবির প্রচার করাটা ভীষণই অসংবেদনশীল হয়ে উঠবে। আমরা সবসময়ই শান্তি চাই। এই পরিস্থিতিতে দিল্লিতে যেতে চাচ্ছি না।’ পরিচালক মেঘনা গুলজার বলেন, ‘আশা রাখি সিনেমাপ্রেমী মানুষ বিষয়টি বুঝতে পারবেন।’

ছপক-এ দীপিকা যে মালতীর চরিত্রে অভিনয় করেছেন সেই মেয়েটির ওপর অ্যাসিড হামলা দিল্লির রাস্তাতেই হয়েছিল বলে দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। তাই এই মুহূর্তে ছপক-এর প্রচার দিল্লিতে হলে বিষয়টি আরো বেশি করে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন ছবির সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

অশান্ত দিল্লিতে যেতে নারাজ দীপিকা

আপডেট টাইম : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯