ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

প্রথমবার অভিনয় নাটকে একসঙ্গে শুটিং তাহসান পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবার একসঙ্গে নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। নাটকের নাম ‘ভালোবাসাবাসি’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

গতকাল থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, যখন আমরা কারও খুব কেয়ারিংকে মনে করি খুব যন্ত্রণা, সেই যন্ত্রণাকে এড়ানোর জন্য সেই মানুষটির বাইরে গিয়ে অন্য মানুষের কেয়ারিং পেতে চাই, তখন বুঝি কাছের মানুষের কেয়ারিং বা ভালোবাসাটা আসলে কেমন।

এ বিষয়টিকেই উপজীব্য করে নাটকটির গল্প তৈরি হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এর আগে সাগর ভাইয়ের রচনায় অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। এবার তার পরিচালনায়ই কাজ করছি। ভালো লাগছে। নাটকটির গল্পও দারুণ। অন্যদিকে তাহসান ভাইও গুণী শিল্পী। তার সঙ্গে প্রথম নাটকে কাজ করছি। আশা করছি কাজটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।’

তাহসান খান বলেন, ‘বেশ আত্মবিশ্বাস নিয়ে সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আমার বিশ্বাস, এ নাটকটি দর্শকনন্দিত হবে।’

নাটকটি আগামী ভালোবাসা দিবসে অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন। তাহসান খান নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি মাসের পুরোটা জুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে অংশ নেবেন বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

প্রথমবার অভিনয় নাটকে একসঙ্গে শুটিং তাহসান পূর্ণিমা

আপডেট টাইম : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯